পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত দু
দি নিউজ লায়নঃ পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত দুই জন।ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ময়রাকাটাতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেল নাগাদ গড়বেতা থেকে ময়নাকাটা যাওয়ার রাস্তায় একটি লরির সাথে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় দুইজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।অন্যদিকে এই ঘটনায় ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়বেতা থানার পুলিশি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুলিশ ওই দুটি গাড়িকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গড়বেতা থানার ময়রাকাটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment